• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

জাতীয় দলের হয়ে খেলা এখন কঠিন হয়ে পড়ছে ঋষভ পন্থের

এমনও হয়, কোনও উদীয়মান উইকেটরক্ষক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে ধ্রুব জুরেলের নামটা অগ্রাধিকার পাবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেট নিয়ে সমর্থকদের মধ্যে সেইভাবে আর উন্মাদনা চোখে পড়ছে না। তার প্রধান কারণ হল, তারকা খেলোয়াড়দের সেই ফর্মে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সবার আইপিএল ক্রিকেটের প্রতি আগ্রহটা হারিয়ে যাচ্ছে। অনেকের কাছে ভারতীয় দলে উইকেটরক্ষক ঋষভ পন্থকে নিয়ে প্রত্যয় ছিল। সেই প্রত্যয়ে কোথায় যেন একটা আঘাত লেগেছে। চলতি আইপিএল ক্রিকেটে ঋষভ পন্থ লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু সেই নেতৃত্ব দেওয়ার পিছনে যে গুণগত দক্ষতা থাকা দরকার, তাও হারিয়ে গেছে। তিনি নিজেও পুরোপুরি ব্যর্থ। সেই অর্থে তাঁর ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সেই কারণেই আগামী দিনে যে কোনও ক্রিকেট টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে কোনও ভাবেই হয়তো ঋষভ পন্থের জায়গা হচ্ছে না। যদি এমনও হয়, একদিনের ক্রিকেটে দু’জন উইকেটরক্ষক নেওয়া হবে, সেক্ষেত্রেও পন্থের নামটা জায়গা পাবে না। ইতিমধ্যেই সঞ্জু স্যামসনের খেলা দেখে বলতেই পারা যায়, নির্বাচকরা তাঁর কথা ভাবতে শুরু করেছেন। কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের ভাবনায় সঞ্জু স্যামসনের নামটা উঠে এসেছে। এখন ভারতীয় দলে একদিনের ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলের নামটা প্রথম পছন্দের তালিকায় রয়েছে। বেশ কিছুদিন ধরেই ব্যাকআপ হিসেবে রাহুলের নামটা অগ্রাধিকার পেয়েছে। প্রায় দেড় বছর একদিনের ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও এবারে সঞ্জু স্যামসনের সঙ্গে তাঁর নামটাও লেখা হবে মনে করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে দারুণ ফর্মে তিনি খেলছেন। আবার টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর দুরন্ত ভূমিকাকে অন্যভাবে দেখতে হবে।

Advertisement

যদি এমনও হয়, কোনও উদীয়মান উইকেটরক্ষক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে ধ্রুব জুরেলের নামটা অগ্রাধিকার পাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ধ্রুব জুরেলের ব্যাটটা সেইভাবে নজর কাড়েনি। আবার ঋষভ পন্থের বর্তমান খেলাকে ভালো চোখে দেখছেন না নির্বাচকরা। তা যাই হোক না কেন, কোনও কারণে তিনি যদি জায়গা পেয়ে যান, তাহলে মেনে নিতে হবে অত্যন্ত বিপজ্জনকভাবে সেই ভাবনাকে সিলমোহর দিতে হবে। একজন সিনিয়র ক্রিকেটার সবসময় দলকে অনুপ্রাণিত করতে পারেন, সেই পরিস্থিতিতে ব্যাটিং কিন্তু যে কোনও দলের কাছে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। ঋষভ পন্থকে অবশ্যই আরও অনেক ভাবনার মধ্যে থাকতে হবে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য।

Advertisement

Advertisement