• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

রিপোলে এখনই সিদ্ধান্ত নয়, স্ক্রুটিনি রিপোর্ট যাবে দিল্লিতে: সিইও

ভোটের হার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশন সফল কি না জানতে চাইলে আগরওয়ালের সংযত জবাব, 'আমরা সফল কি না, সেটা আপনারাই বলবেন।'

নিজস্ব চিত্র

দ্বিতীয় দফার ভোট মিটতেই রিপোল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যে। তবে এখনই কোনও সিদ্ধান্ত নয়, স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তাঁর কথায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এখনও স্ক্রুটিনি চলছে। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে তা দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, কোথাও পুনর্নির্বাচন প্রয়োজন কি না। ফলে রিপোল নিয়ে এখনই কোনও জল্পনায় জল ঢেলেছেন তিনি।

ভোটের দিন ও ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৭টি অভিযোগ জমা পড়েছে বলেও জানান সিইও। যদিও তাঁর দাবি, ওই সংখ্যার পরে নতুন করে আর কোনও অভিযোগ আসেনি। জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং অবজার্ভাররা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছেন।

Advertisement

এ দিকে গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়েও কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। সে প্রসঙ্গে আগরওয়াল বলেন, তিনি নিজে বিভিন্ন গণনাকেন্দ্র পরিদর্শনে যাবেন। কমিশনের প্রতিনিধিরাও পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রয়োজন হলে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

Advertisement

অন্যদিকে, ইভিএম বিতর্ক নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর বক্তব্য, স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলে যদি কোনও অনিয়ম প্রমাণিত হয়, তা হলে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থাও করা হবে। ভোটের হার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশন সফল কি না জানতে চাইলে আগরওয়ালের সংযত জবাব, ‘আমরা সফল কি না, সেটা আপনারাই বলবেন।’

Advertisement