• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

ফুটবলারদের চোট নিয়ে চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে কোচদের

ব্রাজ়িল শিবিরের দিকে তাকালে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ব্রাজিলের ডিফেন্ডার মিলিতাও খেলতে পারবেন না বলে প্রতিযোগিতায় মনে করা হচ্ছে।

আর কয়েক দিন বাদে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। প্রতিটি দেশ সেরা খেলা উপহার দিতে কোচ ফুটবলারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত রয়েছেন। কিন্তু ফুটবলার দের চোট-আঘাত নিয়ে দলে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেই নিজেদের মতো করে সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে চাপ কমছে না। ব্রাজ়িল শিবিরের দিকে তাকালে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ব্রাজিলের ডিফেন্ডার মিলিতাও খেলতে পারবেন না বলে প্রতিযোগিতায় মনে করা হচ্ছে। অনিশ্চয়তা রয়েছে জ়িনেদিন জ়িদানের পুত্র লুকাকে নিয়েও। এদিকে জার্মানিকে দল ঘোষণাই পিছিয়ে দিতে হয়েছে।

গত সপ্তাহে স্পেনের লিগে আলাভেসের বিরুদ্ধে ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মিলিতাও চোট পান। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকার কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। ফলে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হওয়ার কোনও সম্ভাবনাই নেই । তিনি যে খেলতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত।

Advertisement

জ়িদানের ছেলে লুকা স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলেন গ্রানাডার হয়ে। তিনি গোলকিপার। রবিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় লুকার। তাঁকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, বাকি মরসুমে তিনি আর খেলতে পারবেন না। যদি অস্ত্রোপচার করাতে হয় তা হলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

Advertisement

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যানের দল ঘোষণা করার কথা ছিল ১২ মে। সেটি পিছিয়ে ২১ মে করা হয়েছে। গোটা দলের একত্র হওয়ার সময়ও পিছিয়ে ২৭ মে করা হয়েছে। ২৩ মে জার্মান কাপের ফাইনাল রয়েছে, যেখানে মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং স্টুটগার্ট। বায়ার্নের ফুটবলারদের অতিরিক্ত বিশ্রাম দিতে চাইছেন জার্মানি কোচ। কিছু দিন আগেই ছিটকে গিয়েছেন সাজ় ন্যাব্রি। তাই বেশ কিছু চোট পাওয়া ফুটবলারদের নিয়ে কোচদের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে।

Advertisement