• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পেলেন দিল্লির লুনগি এনগিডি

দিল্লি প্রথমে খেলতে নেমে ২৬৪ রান তোলে। তার জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশু আর্য ও প্রভসিমরণ সিং ঝড়ের গতিতে ব্যাট করতে নামেন।

ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পেলেন দিল্লির লুনগি এনগিডি

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জব কিংস দলের শনিবার খেলা চলাকালীন গুরুতর চোট পেলেন দিল্লির লুনগি এনগিডি। তিনি একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান। দক্ষিণ আফ্রিকার এই পেসার আঘাত পাওয়ার পরেই অজ্ঞান হয়ে যান। তিনি মাঠেই শুয়ে পড়েছিলেন। তখন সতীর্থ খেলোয়াড়রা ছুটে গিয়ে এনডিগিকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু দেখা যায়, তিনি কোনওভাবেই দাঁড়াতে পারছেন না।

দিল্লি প্রথমে খেলতে নেমে ২৬৪ রান তোলে। তার জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশু আর্য ও প্রভসিমরণ সিং ঝড়ের গতিতে ব্যাট করতে নামেন। তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারের তৃতীয় বলেই প্রিয়াংশ ক্যাচ তুলে দেন এনগিডির কাছে। সেই ক্যাচটি ধরতে গিয়ে পড়ে যান। ওই ক্যাচটি বেশ কঠিন থাকলেও তা ধরতে চেষ্টা করেন এনগিডি। তিনি এমনভাবে পড়ে যান, তাতে তাঁর কাঁধে চোট পান। সেই চোট বেশ গুরুতর। সতীর্থ খেলোয়াড়রা তাঁর অবস্থা দেখে হতচকিত হয়ে যান। মাঠে অ্যাম্বুলেন্স আসে এবং তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।