দিনের শুরুতেই মুখ্যমন্ত্রী ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, “এই ভোট শুধু ভোট নয়, তামিলনাড়ুকে রক্ষা করার অস্ত্র।” অন্যদিকে ভোটারদের দুর্ভোগের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণের সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন বিজয়। তাঁর দাবি, পরিবহণ সমস্যার কারণে বহু ভোটার বুথে পৌঁছতে পারছেন না।
যদিও এখনও এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ওই সময়ের আগে লাইনে দাঁড়ালে ভোট দেওয়ার সুযোগ মিলবে।
Advertisement
গত ২১ এপ্রিল শেষ হয়েছে প্রচারপর্ব। এখন নজর ৪ মে ফল ঘোষণার দিকে—যেখানে ঠিক হবে, ডিএমকে ক্ষমতা ধরে রাখতে পারে কি না, নাকি বদল আসছে তামিলনাড়ুর রাজনীতিতে।
Advertisement
Advertisement



