• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

জঙ্গলমহলে শান্তিপূর্ণ ভোটের ছবি

খাতড়ায় মহিলা পরিচালিত বুথে ভোর থেকেই লম্বা লাইন

জঙ্গলমহলে সকাল থেকেই ধরা পড়ল শান্তিপূর্ণ ভোটগ্রহণের ছবি। বাঁকুড়ার খাতড়া অঞ্চলের কুরকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোর গড়াতেই লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায় ভোটারদের। উৎসাহী ভোটারদের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা।

এই কেন্দ্রটিকে মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় মোট তিনটি বুথে ভোটগ্রহণ চলছে এবং তিনটি বুথই সম্পূর্ণভাবে সামলাচ্ছেন মহিলা ভোটকর্মীরা। ফলে বুথ পরিচালনায় এক আলাদা বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন।

Advertisement

ভোট শুরু হতেই পুরুষদের পাশাপাশি মহিলাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। অনেক মহিলা ভোটারই জানান, বাড়ির কাজের চাপ এড়াতে সকাল সকাল ভোট দিতে এসেছেন তাঁরা। তবে কেন্দ্রের সামনে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হলেও নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট তাঁরা।

Advertisement

নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি রাখা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ পরিবেশেই জঙ্গলমহলে ভোটগ্রহণ প্রক্রিয়া এগোচ্ছে।

Advertisement