• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

মুর্শিদাবাদের কান্দিতে উত্তেজনা

জেলার ভবানন্দপুর গ্রামের ২২৪ নম্বর বুথের কাছে অযথা ভিড় জমাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

ভোটের দিন সকালেই উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের কান্দি এলাকায়। জেলার ভবানন্দপুর গ্রামের ২২৪ নম্বর বুথের কাছে অযথা ভিড় জমাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে খবর, বুথ সংলগ্ন এলাকায় একশো মিটারের মধ্যে জটলা করে দাঁড়িয়ে ছিলেন বহু বাসিন্দা ও তৃণমূল কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভিড় বা জটলা করা নিষিদ্ধ হলেও বারবার সতর্ক করা সত্ত্বেও কেউই সরে যেতে রাজি হননি বলে অভিযোগ।

Advertisement

পুলিশ প্রথমে মাইকিং করে এবং পরে সরাসরি অনুরোধ জানিয়ে ভিড় সরানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শেষপর্যন্ত লাঠিচার্জের পথ বেছে নিতে হয়। পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলতে থাকে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement