• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ল পাকিস্তান

২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তে আরও কড়া অবস্থান নিল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের  সরকার এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)-এর তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ মে পর্যন্ত ভারতীয় উড়োজাহাজের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচলে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা আরও দীর্ঘায়িত হল। বিশেষ করে ২০২৫ সালের পহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় থেকেই উভয় দেশ একে অপরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তার জেরেই আকাশপথে যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাকিস্তানের আগের নির্দেশ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা প্রথমে ২০২৬ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। পরে ফেব্রুয়ারি মাসে তা আরও বাড়ানো হয়। এবার আবার নতুন করে সময়সীমা বৃদ্ধি করা হল।

Advertisement

পিএএ-এর তরফে জারি করা ‘নোটিস টু এয়ারম্যান’ (নোটাম)-এ স্পষ্টভাবে জানানো হয়েছে, সব ভারতীয় নিবন্ধিত, লিজ নেওয়া, বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজ ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এর ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী ভারতীয় বিমানের উপর অতিরিক্ত চাপ পড়বে এবং যাত্রাপথ দীর্ঘ হওয়ার সম্ভাবনাও থাকবে।

 

 

Advertisement