বাঁকুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও এড়ান গেল না বিজেপির গোষ্ঠী কোন্দল। শুক্রবার বাঁকুড়ার ওন্দায় মোদীর সভা মঞ্চে জায়গা পেলেন না ওন্দার বিদায়ী বিধায়ক তথা দলের প্রার্থী অমরনাথ শাখা। অন্যদিকে মোদীর জনসভায় দেখাই গেলে না শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরিকে। যা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে কাজিয়া।
মোদির মঞ্চে উঠতে না পেরে সাংসদ সৌমত্র খাঁর দিকে আঙুল তুলেছেন ওন্দার বিজেপির প্রার্থী অমরনাথ। অন্যদিকে চন্দনা বাউরি জানিয়েছেন, সভায় আমন্ত্রণের কোনও চিঠি তিনি পাননি। তবে আগে আসানসোলের সভায় তিনি ছিলেন। এই মুহূর্তে বুথে বুথে প্রচার ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভা নিয়ে তিনি ব্যস্ত আছেন।
Advertisement
রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় দিনের প্রথম সভা করেন মোদী। সেখানেই দলীয় প্রার্থীদের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, তাঁদের হয়ে ভোট চান মোদী। সেই মঞ্চেই ঠাঁই পাননি বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অমরনাথ। কেন তাঁকে মঞ্চে দেখা গেল না? এই প্রশ্ন উত্তরে অমর সরাসরি সাংসদ সৌমিত্র খাঁর দিকে আঙুল তুলেছেন।
Advertisement
অমরের অভিযোগ তাঁকে ‘মিসগাইড’ করা হয়েছে। মঞ্চে ওঠার জন্য তিনি বারবার সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাংসদের তরফে কোনও সাহায্য মেলেনি। তবে সাংসদের নিরাপত্তারক্ষীরা তাঁকে অন্য গেট দিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সে কারণেই তাঁকে মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকতে হয়।
অন্যদিকে, এই সভায় দেখাই মেলেনি শালতোড়ার প্রার্থী চন্দনা বাউরির। বিদায়ী বিধায়কের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর কাছে সভায় আমন্ত্রণের কোনও চিঠি আসেনি। এছাড়াও তাঁর বিধানসভা এলাকায় সভা করতে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সভা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। পাশাপাশি বুথে বুথে প্রচারে তিনি ব্যস্ত। রাজনৈতিক দলের দলের একাংশের মতে, মোদীর সভায় প্রার্থীরা মঞ্চে উঠতে না পারা বড়ই দৃষ্টিকটু। যা দলের পক্ষে অস্বস্তিদায়ক।
Advertisement



