ভারত ও বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ লক্ষ্মীরতন শুক্লার বাবা উমেশচন্দ্র শুক্লা প্রয়াত। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধকজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত দুই তিনদিন আগে থেকেই ভেন্টিলেশনে ছিলেন লক্ষ্মীর বাবা। ভেন্টিলেশন থেকে সরিয়ে আনার পরে ক্রমেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও লক্ষ্মীর বাবাকে বাঁচাতে পারেননি। হাওড়ার সালকিয়ার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঁধাঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য।
Advertisement
বাবার কাছ থেকে সবসময় খেলাধুলো এবং রাজনীতির বিষয়ে পরামর্শ নিতেন লক্ষ্মী। বাবার প্রয়াণে লক্ষ্মী মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন। ক্রিকেট মহলেও শোকের ছায়া নেমে আসে লক্ষ্মীরতন শুক্লার বাবার প্রয়াণে।
Advertisement
Advertisement



