পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গত শুক্রবারই সুজিতকে নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল। সোমবার হাজিরা দেওয়ার কথা থাকলেও, দমকলমন্ত্রী ইডির কাছে সময় চান। কবে হাজিরা দিতে পারবেন, সেটাও জানিয়েছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই আবার সুজিতকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুধু সুজিত নন, ইডির নজরে আছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর। তবে ভোটের জন্য ব্যস্ত থাকায় রথীনও ইডির কাছে সময় চেয়েছেন। সুজিত বিধাননগরে এবং রথীন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন।
Advertisement
উল্লেখ্য, গত সপ্তাহে জমি দখলের মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। ভোটের আগে দলের তিন প্রার্থীকে তলব করার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল।
Advertisement
Advertisement



