• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

নক আউটের আশা বাঁচিয়ে রাখতে চাইনিজ তাইপের বিপক্ষে নামছে ভারত

ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে না তা বেশ ভালোই জানেন আলেক্সান্ডারসন। তাই, ম্যাচের শুরুতেই গোল তুলে নিতে চাইছেন তিনি।

এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে আজ ফের মাঠে নামছে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল। পাথুমথানি স্টেডিয়ামে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। এই ম্যাচে নামার আগে ভারতের জন্য সমীকরণটা খুবই সহজ। চাইনিজ তাইপে’কে হারাতে পারলেই নক আউটে খেলার সুযোগ পেতে পারে তারা। তাই কোয়ার্টার-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনও উপায় নেই জোয়াকিম আলেক্সান্ডারসনের দলের কাছে।

গ্রুপের প্রথম দুই ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের ফলে কিছুটা হলেও সমস্যায় রয়েছেন সুলঞ্জনা রাউল’রা। দু’ম্যাচ মিলিয়ে মোট এগারো গোল হজম করেছে তারা। অন্যদিকে, ভারতের মতো নিজেদের প্রথম দুম্যাচে হেরেছে চাইনিজ তাইপেও। তবে, ভারতের তুলনায় কম গোল খেয়েছে তারা। সেজন্য, ফের একবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জিততেই হবে ভারতকে।
ম্যাচের আগের দিন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ জোয়াকিম আলেক্সান্ডারসন। জানিয়েছেন, এই ম্যাচে জিততে গেলে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। যে দল ম্যাচ জিততে তারাই শেষ আটের ছাড়পত্র পাবে।

Advertisement

ফলে, ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে না তা বেশ ভালোই জানেন আলেক্সান্ডারসন। তাই, ম্যাচের শুরুতেই গোল তুলে নিতে চাইছেন তিনি।

Advertisement

গ্রুপের শেষ ম্যাচটা দুটো দলের কাছেই কার্যত ফাইনাল। তা বেশ ভালোই জানেন ভারতের রক্ষণভাগের খেলোয়াড় সিন্ডি কোলনি। চাইনিজ তাইপের বিপক্ষে নামার আগে তিনি স্পষ্ট জানান, প্রতিপক্ষ হিসেবে চাইনিজ তাইপে ভালো দল।

তাই, পুরো ম্যাচ জুড়ে তাঁদের সতর্ক থাকতে হবে বলে মনে করছেন ভারতের এই ডিফেন্ডার। একইসঙ্গে তিনি আরও বলেন, এই ম্যাচে তারা একটা দল হিসেবে খেলে নক আউটের ছাড়পত্র জোগাড় করাই তাদের
প্রধান লক্ষ্য।

Advertisement