• facebook
  • twitter
Thursday, 2 April, 2026

বিশ্বকাপে টানা তৃতীয়বার নেই ইতালি

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দশজনে খেলতে হয় তাদের। সেই সুযোগ কাজে লাগিয়ে আজুরিদের ওপর আক্রমণের চাপ বাড়ায় বসনিয়া।

টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলতে দেখা যাবে না ইতালিকে। মঙ্গলবার রাতে প্লে-অফের দ্বিতীয় ম্যাচে বসনিয়া ও হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে গেল আজুরিরা। এরফলে, ২০১৮ এবং ২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপ ফুটবলেও খেলা হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এদিন খেলার শুরুটা অবশ্য খুব একটা খারাপ করেনি ইতালি।

ম্যাচের ১৫ মিনিট নাগাদ গোল করে ইতালিকে এগিয়ে দেন মইস কিন। তবে, এই ছবিটা বদলাতে বেশিক্ষন সময় লাগেনি। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগে লালকার্ড দেখে মাঠ ছাড়ে আলেসান্দ্রো বাস্তোনি। ফলে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে দশজনে খেলতে হয় তাদের। সেই সুযোগ কাজে লাগিয়ে আজুরিদের ওপর আক্রমণের চাপ বাড়ায় বসনিয়া। প্রতিপক্ষের চাপের সামনে কিছুটা বাধ্য হয়েই রক্ষণাত্মক খেলতে শুরু করে গেনারো গাত্তুসোর দল। ফলস্বরূপ, ম্যাচের ৭৯ মিনিটে বসানিয়াকে সমতায় ফেরান হ্যারিস তাবাকোভিচ।

Advertisement

ম্যাচ ১-১ হয়ে যাওয়ার পরে চেষ্টা করেও কোনও দলই গোল করতে পারেনি। ফলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এইসময়েও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে যায়। সেখানে চূড়ান্ত ব্যর্থ ইতালির খেলোয়াড়রা। ইতালির পিয়ো এসপাসিতো বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। পরবর্তীকালে, বারে মারেন ব্রায়ান ক্রিসটান্টে। তার ফলও ভুগতে হয় তাদের। ১-৪ ব্যবধানে টাইব্রেকারে হেরে এবারেও বিশ্বকাপের মূলপর্বে খেলা আছে না ইতালির।

Advertisement

স্বাভাবিকভাবেই দলের এই হার মেনে নিতে পারেননি ইতালির সমর্থকরা। রাজধানী মিলান-সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখতে থাকেন তারা। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু জায়গায় ভাঙচুরও চালায় তারা।

এদিকে, ফিফা ক্রমতালিকায় ৬৬ নম্বরে থাকা দেশের কাছে আচমকা এই হারের ধাক্কা সামলাতে পারেননি ইতালি কোচ গেনারো গাত্তুসো। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে তিনি জানান,আপাতত নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না তিনি। আচমকা এই হার যে তাঁকে যথেষ্ট ধাক্কা দিয়ে গেছে তা জানাতেও ভুললেন না ইতালি কোচ। একইসঙ্গে, প্রতিপক্ষ বসনিয়া দলের বিশেষ প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, যোগ্য দল হিসেবেই মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে বসনিয়া। ম্যাচ নিয়ে বলতে গিয়ে গাত্তুসোর স্পষ্ট জবাব, একটা খারাপ দিনই বিশ্বকাপ থেকে ছিটকে দিলো ইতালিকে।

এই প্রসঙ্গে বলা যায়, ইটালিই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন যারা পর পর তিন বার বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারল না। প্রথমবার ২০১৮ সালে সুইডেনের কাছে প্লে-অফে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর ২০২২ সালে নর্থ ম্যাসিডনিয়ার কাছে হেরে গিয়েছিল তারা। আর এবার বসনিয়া ও হারজেগোভিনায় কাছে হেরে স্বপ্নভঙ্গ হল তাদের।

Advertisement