• facebook
  • twitter
Monday, 11 May, 2026

বিজেপিতে লিয়েন্ডার

দেশের সেবা করার জন্য এটি তাঁর কাছে নতুন সুযোগ। দীর্ঘ ৪০ বছর দেশের হয়ে খেলার পর এবার অন্য ভূমিকায় কাজ করতে চান তিনি।

প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন। তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, লিয়েন্ডারের যোগদান বিজেপির জন্য বড় মুহূর্ত এবং যুব সমাজকে অনুপ্রাণিত করবে।

বিজেপিতে যোগ দিয়ে পেজ বলেছেন, দেশের সেবা করার জন্য এটি তাঁর কাছে নতুন সুযোগ। দীর্ঘ ৪০ বছর দেশের হয়ে খেলার পর এবার অন্য ভূমিকায় কাজ করতে চান তিনি। উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন পেজ। দলবদলের জেরে কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement

Advertisement

Advertisement