• facebook
  • twitter
Saturday, 28 March, 2026

আজ আইপিএল ক্রিকেট শুরু

প্রথম ম্যাচেই বিরাটের বেঙ্গালুরু আর ইশানের হায়দরাবাদ মুখোমুখি

আজ থেকে শুরু হচ্ছে চলতি মরশুমের আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা। আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলিদের রয়্যাল দেচ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ঈশান কিশানের সানরাইজার্স হায়দরাবাদ দল। তবে উদ্বোধনী ম্যাচে কোনওরকম অনুষ্ঠান থাকছে না।

আগেই জানানো হয়েছিল, গত বছর বেঙ্গালুরু দল চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা মাঠ জুড়ে আনন্দে মেতে উঠেছিলেন সমর্থকরা। সেই সময় ১১ জন দর্শক পদপিষ্ট হয়ে মারা যান। তাঁদের স্মরণেই একটি ফলক যেমন তৈরি করা হয়েছে এবং তাঁদের স্মরণে উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

Advertisement

এদিকে ঘরের মাঠেই খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের প্রধান খেলোয়াড় বলতেই বিরাট কোহলি। অবশ্য তিনি দলকে নেতৃত্ব না দিলেও মাঠে থাকার অর্থই পুরো খেলাটিকে পর্যবেক্ষণ করা এবং অধিনায়ক রজত পাটিদারকে পরামর্শ দেওয়া। অধিনায়ক রজত পাটিদার স্পষ্ট জানিয়েছেন, আমাদের দলের সব খেলোয়াড় মানসিকভাবে তৈরি রয়েছেন প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য। দলের কাছে সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি। বিরাট কোহলি যে কোনও মুহূর্তে দলকে কোথায় নিয়ে যেতে পারেন, তা সবার জানা আছে। বিরাটের ব্যাট যদি ঝলসে উঠতে পারে, তাহলে ম্যাচের রং বদলে যাবে। আবার ফিল সল্ট এবং জর্ডন কক্সের উপর ভরসা রাখা যেতেই পারে। দেবদূত পাড়িক্কলের ব্যাটে ভালো রান আছে। সেই কারণেই কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, যে কোনও প্রতিযোগিতায় প্রথম ম্যাচটা কঠিন হলেও ঘরের মাঠে যেহেতু খেলতে হচ্ছে, তাহলে সমর্থকদের উৎসাহ বড় সম্পদ হবে।

Advertisement

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ দলের অবস্থা খুবই ভালো জায়গায় রয়েছে। দলে যেমন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তেমনই আবার তরুণ ক্রিকেটারদেরও দেখতে পাওয়া যাচ্ছে। অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়দের সমন্বয় হায়দরাবাদ দল লড়াকু ভূমিকা নিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে। অধিনায়ক ইশান কিশান অবশ্যই দলের কাছে সেরা। তাঁর ব্যাট যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কথা বলেছে, ঠিক সেইভাবেই যদি ইশান খেলতে পারেন তাহলে হায়দরাবাদের স্কোরবোর্ড অন্যরকম চেহারা নেবে। দলে রয়েছেন অনিকেত ভার্মা, হর্ষ দুবের মতো খেলোয়াড়রা। নীতীশ কুমার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ভূমিকা পালন করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেইভাবে নজর কাড়তে পারেননি। আশা করা যায়, নীতীশ কুমার আইপিএল ক্রিকেটে নতুন ভূমিকা নিয়ে ব্যাট করতে নামবেন। রয়েছেন হর্ষ দুবে ও স্যামরন রবিচন্দ্রন। সলিল অরোরার প্রতিও দল বিশ্বাস রাখে। এই দলেই রয়েছেন বাইডন ক্রাস। সব মিলিয়ে বলতে পারা যায়, এবারে আইপিএল ক্রিকেটে প্রথম ম্যাচটা আকর্ষণীয় ভূমিকায় পৌঁছে যাবে।

Advertisement