• facebook
  • twitter
Friday, 27 March, 2026

আগামী বছরের শুরুতেই ইডেনে একদিনের ম্যাচে বিরাট ও রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি দিয়ে মরসুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতার প্রিয় ক্রিকেট প্রেমীরা আগামী বছরের শুরুতেই ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ইডেন উদ্যানে দেখতে পাবেন। নতুন বছরের ৩ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ইডেনে ভারতীয় দলের হয়ে একদিনের ম্যাচে এই দুই ক্রিকেটার মাঠে নামবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের জন্য দেশের মাঠে ভারতীয় দলের সূচি প্রকাশ করেছে। এখানে মোট ন’টি এক দিনের ম্যাচ খেলবেন কোহলি ও রোহিতরা।

Advertisement

২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে মোট চারটি দল— ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এ দেশে সফরে আসবে। ১৭টি শহরে ২২টি ম্যাচ হবে। মোট ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৫টি টেস্ট রয়েছে।

Advertisement

এই বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মাধ্যমে এই মরসুম শুরু হবে। এই সিরিজ়ে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এক দিনের ম্যাচগুলি তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

এরপর ডিসেম্বরে ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। এই সাদা বলের সিরিজে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। এক দিনের ম্যাচগুলি দিল্লি, বেঙ্গালুরু এবং আহমেদাবাদে হবে। রাজকোট, কটক ও পুণে টি-টোয়েন্টি ম্যাচগুলি আয়োজন করবে।
নতুন বছর, ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে ভারত সফরে আসবে জ়িম্বাবোয়ে। ম্যাচগুলি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বইয়ে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি দিয়ে মরসুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজ়ের বাকি ম্যাচগুলি হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে।

Advertisement