রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে বার্তা দিয়ে তিনি সকলকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে এদিন তিনি লিখেছেন, ‘রামনবমীর এই পবিত্র দিনে সকলের জন্য আন্তরিক শুভকামনা রইল।’ পাশাপাশি তিনি রাজ্যজুড়ে আয়োজিত রামনবমীর বিভিন্ন অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার আশাপ্রকাশ করেছেন। সকলের কাছে তিনি শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আবেদন জানিয়েছেন।
এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উৎসবের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।




