• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

বামফ্রন্টের দ্বিতীয় তালিকা প্রকাশ, ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার বার্তা সেলিমের

ঘোষিত তালিকায় ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, টালিগঞ্জে পার্থ প্রতিম বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম, রানিনগরে জামাল হোসেন, চাঁচলে আনোয়ারুল হক

Oplus_16908288

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার প্রশ্নে সরব হলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সিপিআই(এম)-এর রাজ্য সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠকে ৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রবীণ নেতা মিহির বাইন। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ঘোষিত তালিকায় ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, টালিগঞ্জে পার্থ প্রতিম বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম, রানিনগরে জামাল হোসেন, চাঁচলে আনোয়ারুল হক, কৃষ্ণগঞ্জে অর্চনা বিশ্বাস, জয়নগরে অপূর্ব প্রামানিক, বারুইপুর পশ্চিমে লাহেক আলি এবং নয়াগ্রামে পুলিন বিহারি বাস্কের নাম রয়েছে।
এর আগে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। সহযোগী হিসেবে সিপিআই(এম-এল) লিবারেশন ১০টি আসনে লড়ছে।
এদিন সেলিম অভিযোগ করেন, বিপুল সংখ্যক মানুষকে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ রেখে তাঁদের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলে তিনি বলেন, এসআইআর-এর নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। এই ইস্যুতে হাইকোর্টে যাওয়ার পর আদালত কমিশনকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।
 এই নির্দেশকে ‘নৈতিক জয়’ বলেই দাবি সিপিআই(এম)-এর। একইসঙ্গে সেলিম স্পষ্ট করেন, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার লড়াই ভবিষ্যতেও জারি থাকবে।

Advertisement

Advertisement