• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

ইন্দোরে আগুন পুড়ে মৃত সাত

বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার পয়েন্টে বিস্ফোরণ হয় বলে খবর। সেখান থেকে আগুন ছড়ায় বহুতলে

মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোররাতে বাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। অগ্নিদগ্ধ হয়ে আহত আরও তিন। বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার পয়েন্টে বিস্ফোরণ হয় বলে খবর। সেখান থেকে আগুন ছড়ায় বহুতলে।

গ্রেটার ব্রিজেশ্বরী কলোনির একটি বহুতলে বুধবার ভোরে আগুন লাগে। বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার পয়েন্টে শর্ট সার্কিটের কারণে প্রথমে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বাড়ির সামনের দিক অর্থাৎ প্রবেশ পথে প্রথম আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়ানোর ফলে পরিবারের সদস্যরা বেরিয়ে আসার সুযোগই পাননি এবং ঘরের ভিতরেই আটকে পড়েন। সেখানেই পুড়ে মৃত্যু হয় সাত জনের। গুরুতর ভাবে ঝলসে জখম হয়েছেন আরও তিন জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Advertisement

ওই বিস্ফোরণের জেরে আশেপাশে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ফেটে আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের মতে, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বহু দূর থেকে শোনা গিয়েছে, অনেকের ঘুম ভেঙে যায় এবং একটি অংশ ভেঙে পড়ে।

Advertisement

আগুনে মারা গিয়েছেন ওই বাড়ির মালিক মনোজ পুগালিয়া, তাঁর পুত্রবধূ, এবং বিহার থেকে আসা ছ’জন আত্মীয়। এছাড়া, চারজন গুরুতর আহত হয়েছেন। দমকল বাহিনী দীর্ঘ সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ওই ভবনে ডিজিটাল লক থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেটি কাজ করেনি, ফলে বাসিন্দারা আটকে পড়েন।

ঘটনাস্থলে পৌঁছন এসিপি কুন্দন মান্ডলোই। ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আগুন নিয়ন্ত্রণে আনার পর জখম তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উদ্ধার হয়েছে দগ্ধ সাত জনের মৃতদেহও। যাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দেহগুলি এতটাই ঝলসে গিয়েছে যে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

 

Advertisement