• facebook
  • twitter
Tuesday, 17 March, 2026

কাবুলের হাসপাতালে হামলা নিয়ে পাকিস্তানের নিন্দা ভারতের

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানি আকাশপথে হামলা চালায়

কাবুলের একটি হাসপাতালে সোমবার রাতে বর্বরোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় ভারত তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। ভারতের মতে, এটি এক নৃশংস গণহত্যা।  পাকিস্তান এটিকে ‘সামরিক অভিযান’ বলে চালানোর চেষ্টা করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। ওই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে এবং ২৫০ জনের বেশি জখম হয়েছেন।  বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন রোগী। এই হামলাকে পাকিস্তানের ‘আগ্রাসী মনোভাব’ হিসেবে বর্ণনা করেছে ভারত।  এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত করেছে বলে মত দিল্লির।

ভারত জানিয়েছে, এটি শুধু আফগানিস্তানের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থার জন্যও উদ্বেগজনক। পাকিস্তানের এ ধরনের হামলাকে ধারাবাহিক বেপরোয়া আচরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষভাবে, রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র সময়ে এই হামলা আরও বেশি নিন্দনীয়।

Advertisement

কাবুলের ওই হাসপাতালটি ২০০০ শয্যার এবং মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচিত। হামলার পর আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানি আকাশপথে হামলা চালায়, যার ফলে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। হামলার ফলস্বরূপ ৪০০ জনের মৃত্যু এবং ২৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার মাধ্যমে পাকিস্তান তার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, বলেও ভারত অভিযোগ করেছে।

Advertisement

 

Advertisement