• facebook
  • twitter
Monday, 16 March, 2026

নারী শক্তির সম্মানে সাউথ সিটি মলে বিশেষ অনুষ্ঠান

আয়োজকদের বক্তব্য, সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের সাফল্যের কাহিনি সকলের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নিজস্ব চিত্র

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার South City Mall-এ আয়োজন করা হল এক বিশেষ অনুষ্ঠানের। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ও অনুপ্রেরণাদায়ী নারীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী Isha Saha এবং বিশিষ্ট চিত্রপরিচালক Sudeshna Roy-সহ আরও অনেক বিশিষ্ট অতিথি। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও উজ্জ্বল হয়ে ওঠে।

Advertisement

এই বিশেষ দিনে শিক্ষা, সমাজসেবা, শিল্প ও সংস্কৃতি-সহ নানা পেশার সঙ্গে যুক্ত সফল নারীদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের সাফল্যের কাহিনি সকলের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা জীবনের প্রায় সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। তাই সমাজের প্রতিটি স্তরে নারী শক্তিকে সম্মান ও সমর্থন করা অত্যন্ত জরুরি।

উপস্থিত অতিথিরাও নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে সকলের সহযোগিতা প্রয়োজন। আন্তর্জাতিক নারী দিবসের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলেই তাঁদের আশা।

Advertisement