• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

জন্মদিনে স্বপ্ন পূরণের বার্তা দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর

প্রতিনিধিত্বমূলক চিত্র

ক্রিকেটার সূর্যকুমার যাদবের নামের পাশে লেখা হয়ে গেল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক। একটু বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রবেশ ঘটলেও আর অল্প কয়েকদিন বাদেই পাঁচ বছর পূর্ণ হবে সূর্যকুমারের। বর্ষপূর্তির দিনে অধিনায়ক সূর্যকুমার যাদব সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, ঠিক পাঁচ বছর আগে একটা স্বপ্ন পূরণ হয়েছিল। প্রথমবার ভারতের জার্সি পরে মাঠে নামার সুযোগ এসেছিল। একজন ক্রিকেটার হিসেবে যেমন সবাই চান, তেমনই আমিও স্বপ্ন দেখতাম কবে ভারতের জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামব। সেই অনুভূতির কথা কোনওভাবেই ব্যক্ত করা যায় না। ভারতীয় দলের হয়ে আমার আরও বেশ কিছু দুর্তান্ত স্মৃতি করে যেতে চাই। যদি কোনও সময় বই লিখতে হয়, তাহলে ক্রিকেট জীবনে সেই সব স্মরণীয় মুহূর্তগুলিকে প্রকাশ করতে পারব।

তবে সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত দেশের হয়ে একটি টেস্ট, ৩৭টি এক দিনের ম্যাচ এবং ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন শুধু ২০ ওভারের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হয় ৩৫ বছরের ব্যাটসম্যানকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার হাজার রান রয়েছে তাঁর। এক সময় বিশ্বের পয়লা নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান ছিলেন। সূর্যের পরের লক্ষ্য ২০২৮ সালে অলিম্পিক্স গেমস ক্রিকেটে সোনা জয়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও ক্রিকেটেও জেতার সম্ভাবনা যে নেই, তা কখনওই তিনি বলতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জয়লাভ করেছে। সেই জয়ী দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব অন্যান্যদের সঙ্গে নিজেও গর্ব অনুভব করেন। যে কোনও ক্রিকেটার মেগা টুর্নামেন্টে জয় পেলে তা সোনার অক্ষরে লেখা থাকে। সেখানেও সূর্যকুমার যাদব এই দৃশ্যপট কোনওদিনই ভুলতে পারবেন না। ২০২১ সালের ১৪ মার্চ আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছিলেন সূর্য। সেই মাঠেই অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছেন সূর্যকুমার যাদব। তাঁর জীবনে এই জয় স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

Advertisement

Advertisement