আইপিএল ক্রিকেট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কড়া বার্তা দিল বিসিসিআই। তাদের পক্ষ থেকে দশ দলকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন কোনও দল তাদের নেট সেশনের সময় প্রতিপক্ষ দল যে পিচে অনুশীলন করেছিল, সেই পিচে অনুশীলন করতে পারবে না। বোর্ডের নির্দেশ অনুযায়ী, প্রতিপক্ষ দলের জন্য অনুশীলনের আলাদা পিচের ব্যবস্থা করতে হবে। একে অপরের পিচ ব্যবহার করতে পারবে না। থ্রো–ডাউনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এমনকি, কোনও দল আগে অনুশীলন শেষ করলে অন্য দল ওই পিচে আর অনুশীলন করতে পারবে না। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দল যদি সন্ধেয় অনুশীলন ম্যাচ খেলতে চায় তাহলে সেই ম্যাচ সাড়ে তিন ঘণ্টার বেশি হবে না। পাশাপাশি বলা হয়েছে, প্রতিটা দল সর্বোচ্চ দুটি অনুশীলন ম্যাচ খেলতে পারবে। তবে, বিসিসিআইকে আগে থেকে জানাতে হবে। আবার ম্যাচের উইকেটে অনুশীলন ম্যাচ খেলা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে বিসিসিআই।
Advertisement
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের প্রথম হোম ম্যাচের চার দিন আগে মূল উইকেটের পাশে আর অনুশীলন করতে পারবে না। অনুশীলনের জন্য দুটি দলকে দুটি আলাদা নেট দিতে হবে। যদিও, হোম দল অনুশীলনে আগে নামবে না পরে সেটা তারাই ঠিক করবে বলে জানিয়েছে বিসিসিআই। এদিকে, আইপিএল শেষ হলেই ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারত।
Advertisement
আগামী বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও সময় নষ্ট করতে একেবারেই রাজি নয় বিসিসিআই।
Advertisement



