পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি পুলিশ গাড়ির কাছে বিস্ফোরণে ছয় জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও এক জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেট্টানি উপজাতীয় এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।
Advertisement
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা বেড়ে চলেছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
Advertisement
ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই পাকিস্তানে সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আত্মঘাতী হামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Advertisement



