• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

সৌরভের আশা, ভারত জিতবে

নিউজিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ বলে মেনে নিতে পারছেন না অনেকে। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলির অভিমত,ভারত অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সূর্যকুমার যাদবের ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে বলেই সবাই মনে করছেন। তবে নিউজিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ বলে মেনে নিতে পারছেন না অনেকে। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলির অভিমত,ভারত অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে। আমাদের দল বেশ শক্তিশালী। প্রতিটা ব্যাটসম্যান ছক্কা মারতে পারেন। ভারত বিশ্বকাপ জয় করবে আমি নিশ্চিত।

এর আগে টুর্নামেন্ট চলাকালীন অভিষেক শর্মাকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, অভিষেককে এখন‌ই বীরেন্দ্র সেহবাগের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। সেহবাগ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার তাঁর তুলনা কারো সঙ্গেই হয় না। তবে অভিষেকের নিজস্ব স্টাইল রয়েছে। ও সত্যিই প্রতিভাবান ব্যাটসম্যান। আশা করি ফাইনালে রান পাবেন তা নিয়ে চিন্তার কারণ নেই।

Advertisement

Advertisement

Advertisement