• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

এসআইআরে নাম নেই রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্টের

উত্তর ২৪ পরগনার মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের  এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে মিশনের প্রেসিডেন্ট হলেও এসআইআর তালিকায় তাঁর নাম নেই

এসআইআরে নাম নেই রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্টের

ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চে শুক্রবার এক সন্ন্যাসীর অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর রামকৃষ্ণ সারদা মিশনের  এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে মিশনের প্রেসিডেন্ট হলেও এসআইআর তালিকায় তাঁর নাম নেই। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তাঁকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘দেখুন, ওঁরা ধর্মের বড় বড় কথা বলেন।’

মুখ্যমন্ত্রীর অনুরোধে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অতীতে তাঁর নাম ভোটার তালিকায় ছিল, কিন্তু এখন তা বাতিল করা হয়েছে। তিনি জানান, তিনি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠবে। ধরনামঞ্চ থেকেই তিনি সত্যের জয় কামনা করেন এবং এসআইআর ব্যবস্থা প্রত্যাহারের জন্য প্রার্থনা জানান।

সন্ন্যাসীর বক্তব্যের সময় মমতা তাঁকে পুরনো নথিপত্র দেখাতে বলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, চূড়ান্ত ভোটার তালিকায় বহু জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে। তাঁর দাবি, প্রায় পাঁচ লক্ষ মানুষের নাম এইভাবে ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে।