• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

৫টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ অশ্লীল কনটেন্ট বন্ধে পদক্ষেপ কেন্দ্রের

এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা — অশ্লীল কনটেন্ট দেখানো চলবে না না এবং এক্ষেত্রে আইনের বাইরে থাকা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৫টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ  অশ্লীল কনটেন্ট বন্ধে পদক্ষেপ কেন্দ্রের

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগনু। সরকারি সূত্রে খবর, এই প্ল্যাটফর্মগুলি ওয়েব সিরিজের নামে বেলাগাম যৌন দৃশ্য প্রদর্শন করে আইন অমান্য করছে।

এর আগেও কেন্দ্র সব সমাজমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করেছিল। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনের কোড অফ এথিক্স মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ৫টি প্ল্যাটফর্ম তা উপেক্ষা করায় এবার কঠোর পদক্ষেপ করা হল।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে, সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ‘অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট’ মানতে হবে। অর্থাৎ, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট কোনও শিশু দেখতে পারবে না। প্রতিটি প্ল্যাটফর্মকে নিজের স্ব-নিয়ন্ত্রিত কমিটির মাধ্যমে কোড অফ এথিক্স মানা হচ্ছে কিনা তদারকি করতে হবে। পকসো আইন এবং তথ্য ও সম্প্রচার আইনের অধীনে অশ্লীল কনটেন্ট প্রকাশ আইনি অপরাধ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট এবং ১০টি অ্যাপও বন্ধ করা হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্র স্পষ্ট বার্তা — অশ্লীল কনটেন্ট দেখানো চলবে না না এবং এক্ষেত্রে আইনের বাইরে থাকা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শিশুদের সুরক্ষা এবং ডিজিটাল কনটেন্টের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কেন্দ্র দেশের সমস্ত ওটিটি প্ল্যাটফর্মকে আইনের আওতায় আনছে। এর ফলে, অশ্লীল কনটেন্ট বন্ধ করতে কোনও দ্বিধা করবে
না কেন্দ্র।