• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

সংস্থার কর্মীদের কাছে ক্ষমা চেয়েচেন গেটস, দাবি রিপোর্টে

সম্প্রতি তাঁর প্রতিষ্ঠিত গেট্‌স ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গে মন্তব্য করেন

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খুললেন  বিল গেট্‌স। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠিত গেট্‌স ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গে মন্তব্য করেন । সংস্থার এক মুখপাত্র একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গেট্‌স সেখানে স্পষ্ট করে বলেন— যা ঘটেছে, তার সম্পূর্ণ দায় তিনি নিজেই নিচ্ছেন।

এর আগেও এপস্টিনের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছিলেন গেট্‌স। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টিনের সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি অনুতপ্ত এবং দুঃখিত। তবে ব্যক্তিগত জীবনে অনৈতিক কোনও সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেন। এদিকে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম তাদের  এক প্রতিবেদনে দাবি করেছে, গেট্‌স নাকি কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন এবং স্বীকার করেছেন যে এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা বড় ভুল ছিল।

Advertisement

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গেট্‌স ফাউন্ডেশনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি সরাসরি ক্ষমা চাওয়ার বিষয়ে মন্তব্য না করলেও জানান, বৈঠকে গেট্‌স খোলামেলা আলোচনা করেছেন। কর্মীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, তাঁর ভুলের কারণে সংস্থার অন্যদেরও অযথা বিতর্কে জড়াতে হচ্ছে— এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement

এদিকে মার্কিন বিচারবিভাগীয় দপ্তর থেকে প্রকাশিত কিছু নথি থেকে ইঙ্গিত মিলেছে, এপস্টিনের কারাদণ্ডের পরেও গেট্‌স তাঁর সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ফাউন্ডেশনের কাজ ও সম্প্রসারণ নিয়েই তাঁদের আলোচনা হয়ে থাকতে পারে। বৈঠকে গেট্‌স আরও দাবি করেন, তিনি কোনও বেআইনি কাজ করেননি এবং কোনও অনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষও করেননি।

Advertisement