• facebook
  • twitter
Monday, 23 February, 2026

ইডেনে সেমিফাইনাল নাও হতে পারে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেনি পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। জয় পেলে অন্য বিষয়।

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে উঠেছে পাকিস্তান। গত শনিবার সুপার এইট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। নির্ধারিত সময়ে টস হয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা।

কিন্তু ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। রাত ৯.১০ মিনিট নাগাদ পরিস্থিতি বিবেচনা করে আম্পায়াররা দেখেন যে বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা যাবে না। সেই জন্য ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেন আম্পায়াররা। এরপরই শোনা যাচ্ছে বদল হতে পারে বিশ্বকাপের সেমিফাইনালের সূচি।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেনি পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। জয় পেলে অন্য বিষয়। তবে ম্যাচ হারলে ওই ১ পয়েন্টও পেত না পাকিস্তান। ফলে সেমিফাইনালে পাকিস্তানের খেলার সম্ভাবনা জোরালো হচ্ছে। যদি সেমিতে পাকিস্তান ওঠে তাহলে তো ভারতে তারা খেলতে আসবে না। এখনও পর্যন্ত সেমিফাইনালের সূচি অনুযায়ী মুম্বইয়ের ওয়াংখেড়ে ও কলকাতার ইডেনে অথবা শ্রীলঙ্কার কলম্বোয় খেলা হত। পাকিস্তান সেমিতে উঠলে গোটা সেমিফাইনালের সূচি বদল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

Advertisement

সুপার এইটের নিয়ম অনুযায়ী এক গ্রুপের শীর্ষে থাকা দলের সঙ্গে অন্য গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেই অনুযায়ী, গ্রুপে শীর্ষে থেকে সেমিতে ভারত উঠলে ও নিজেদের গ্রুপে পাকিস্তান দ্বিতীয় হলে অথবা ভারত দ্বিতীয় হলে অন্যদিকে গ্রুপে পাকিস্তান প্রথম হলে ফের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement