• facebook
  • twitter
Thursday, 19 February, 2026

‘রোবোডগ’ বানিয়ে চমকে দিল বেঙ্গালুরুর সংস্থার, রোবোডগের নাম ‘পরম’

সংস্থার দাবি, এটি ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর এবং সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত

দেশে প্রথমবার এআই সম্মেলন আয়োজন করেছে নরেন্দ্র মোদীর সরকার। এআই সম্মেলনে ‘রোবো কুকুর’কে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় চিনে তৈরি ‘রোবো কুকুর’কে নিজেদের তৈরি বলে দাবি করে। আসলে চিনের তৈরি রোবো কুকুরকে নিজের বলে চালাতে চায় গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। আর সেই বিতর্কের মুখে পড়ে সম্মেলন থেকে বেরিয়ে যেতে হয় বিশ্ববিদ্যালয়কে।

আর এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর একটি দেশীয় সংস্থা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা তৈরি করেছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ‘রোবোডগ’, যার নাম পরম। সংস্থার দাবি, এটি ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর এবং সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত। তাদের এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে পরমকে প্রদর্শন করা হয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্টে লেখা হয়েছে, ‘পরম ভারতের সবচেয়ে শক্তিশালী রোবট কুকুর। এটি কেনা নয়, সম্পূর্ণ ভারতে নির্মিত। ভারতীয়দের দ্বারা নির্মিত।’

Advertisement

উল্লেখ্য, বুধবার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় ‘ওরিয়ন’ নামের নজরদারি রোবো কুকুর এআই সম্মেলনে নিয়ে আসে। ভিডিওতে অধ্যাপক নেহা সিং দাবি করেন, বিশ্ববিদ্যালয় এআই গবেষণায় ৩৫০ কোটি টাকা খরচ করেছে এবং এটি  নজরদারি চালাতে সক্ষম। কিন্তু পরে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, রোবো কুকুরটি আসলে চিনে নির্মিত। এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়কে সম্মেলন থেকে বের করে দেওয়া হয়।

Advertisement

Advertisement