• facebook
  • twitter
Thursday, 19 February, 2026

বেসরকারি চাকুরের কি বেকা ভাতা পাবেন? জেনে নিন

আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। অর্থাৎ, যাঁরা বেসরকারি সংস্থায় কর্মরত, তাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন না

রাজ্যের যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যুবসাথী’ প্রকল্পে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তবে বড় প্রশ্ন—বেসরকারি বা চুক্তিভিত্তিক কর্মীরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত—আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। অর্থাৎ, যাঁরা বেসরকারি সংস্থায় কর্মরত, তাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন না।

Advertisement

তবে বেসরকারি চাকরির ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। সংগঠিত ক্ষেত্রে কর্মরতরা প্রভিডেন্ট ফান্ড-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান। আবার অসংগঠিত ক্ষেত্রে বহু কর্মী নগদ মজুরিতে কাজ করেন এবং কোনও সামাজিক সুরক্ষা পান না। তাঁদের ক্ষেত্রে নিয়ম কী হবে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও বিজ্ঞপ্তিতে ‘সম্পূর্ণ বেকার’ শব্দবন্ধই ব্যবহার করা হয়েছে।

Advertisement

আবেদনের পদ্ধতি

১. প্রথমে যান: https://apas.wb.gov.in
২. ‘Click to Apply’ অপশনে ক্লিক করুন।
৩. মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে ফর্ম জমা দিন।
৫. আবেদনপত্র ডাউনলোড করে সংরক্ষণ করুন।

এছাড়া নিজের বিধানসভা এলাকার নির্দিষ্ট ক্যাম্পে গিয়েও আবেদন করা যাবে।

Advertisement