• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

হোয়াটসঅ্যাপে কমিশনের ‘নির্দেশিকা’ জারির প্রমাণ পেশ অভিষেকের

কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হোয়াটসঅ্যাপে কমিশনের ‘নির্দেশিকা’ জারির প্রমাণ পেশ অভিষেকের

Image: File Photo

কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগের আনুষ্ঠানিক মাধ্যম অনুসরণের ওপর জোর দিয়েছে। অথচ আমরা দেখছি, আনুষ্ঠানিক, অনুসরণযোগ্য ও জবাবদিহিমূলক পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ জারি করা হচ্ছে।’