• facebook
  • twitter
Sunday, 15 February, 2026

ইমরানকে গোপনে হাসপাতালে ভর্তির অভিযোগে সরব পিটিআই

এটি মৌলিক অধিকার লঙ্ঘন এবং ইমরানের জীবন ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তাঁর দল

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে তাঁর অসুস্থতার খবর শোনা যাচ্ছিল। এবার অভিযোগ উঠেছে, পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চলছে। এই ইস্যুতে সরব হয়েছে তাঁর দল  ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)।  এটি মৌলিক অধিকার লঙ্ঘন এবং ইমরানের জীবন ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তাঁর দল।

২০২৩ সালে দুর্নীতির একাধিক অভিযোগে শাহবাজ সরকারের আমলে গ্রেপ্তার হন ইমরান। বর্তমানে ৭৩ বছর বয়সি নেতা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। অভিযোগ, কারাবন্দি অবস্থায় তাঁর স্বাস্থ্যের একাধিকবার অবনতি হলেও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। পিটিআইয়ের দাবি, বিনা চিকিৎসায় তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে। ২০২৬ সালের জানুয়ারির শেষে চোখের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একটি ছোট অস্ত্রোপচারও করা হয়, তবে পরিবারকে আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ।

Advertisement

এদিকে সুপ্রিম কোর্ট তাঁর চোখের পরীক্ষা করতে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার ইমরানকে হাসপাতালে ভর্তির দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। সরকার দাবি করেছে, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরিবারের বক্তব্য, তাঁদের সম্মতি ছাড়া যেন কোনও পদক্ষেপ নেওয়া না হয়।

Advertisement

Advertisement