রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ভারত ইতিমধ্যেই দুটো ম্যাচে জিতে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় শিবিরে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদবের দলে বেশ কয়েকজন খেলোয়াড় চোট-আঘাতে জর্জরিত। সেই কারণেই ভারতীয় দলে বেশ কিছু রদবদল হতে পারে। গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক শর্মা শারীরিক সমস্যায় মাঠে নামতে পারেননি।
তবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন। অভিষেকের বদলে নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসন খেললেও সেইভাবে বড় জায়গায় পৌঁছতে পারেননি। তিনি আট বলে ২২ রান করেছিলেন। তাই সঞ্জু স্যামসনের প্রথম একাদশে জায়গা হবে কিনা, তার উত্তর দেবেন কোচ গৌতম গম্ভীর। এমনকি রিঙ্কু সিং এই মুহূর্তে ভালো ফর্মে নেই। রিঙ্কুর পরিবর্তে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর।
Advertisement
কলম্বোর পিচে ইতিমধ্যেই পাকিস্তান দুটো ম্যাচ খেলে ফেলেছে। তাই তারা এই উইকেটে ভারত থেকে কিছুটা এগিয়ে থাকছে। কিন্তু ভারতের স্পিনাররাও কোনও ভয় পাচ্ছেন না। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও তিলক ভার্মারা প্রস্তুত রয়েছেন। আর্শদীপ সিংকে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় দলে আসবেন কুলদীপ যাদব, এমন ভাবনা রয়েছে। তবে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সারাদিন মেঘলা আকাশ থাকবে। এমনকি কখনও ঝিরঝির থেকে মুষলধারে বৃষ্টিও হতে পারে। তাই অনেকে বলছেন, ভারত-পাকের মহারণ বৃষ্টির জন্য হয়তো ব্যাঘাত ঘটবে।
Advertisement
Advertisement



