• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

বাংলাদেশে ১৩দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাত গভীর হওয়ার আগেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে। তবে চূড়ান্ত ফল ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। সন্ধ্যা ঘনাতেই বিভিন্ন কেন্দ্রে ভোটবাক্স সিল করে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কড়া নিরাপত্তার মধ্যেই গণনা শুরু হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও গ্রামাঞ্চলের কেন্দ্রগুলিতে ভোটকর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট বিধি মেনেই গণনার কাজ চলছে।
কমিশনের এক আধিকারিক বলেন, ‘ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। কোথাও বিচ্ছিন্ন অভিযোগ এলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু ও স্বচ্ছ গণনা সম্পন্ন করা।’

Advertisement

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে বিকেলের দিকে ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। নারী ও প্রবীণ নাগরিকদের ভোটপ্রদানে অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছে।

Advertisement

তবে নির্বাচন কমিশনের দাবি, সব অভিযোগ নথিভুক্ত করে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, গণনা চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন সবার নজর ফলাফলের দিকে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাত গভীর হওয়ার আগেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে। তবে চূড়ান্ত ফল ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে। দেশের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে—কোন দল গড়বে পরবর্তী সরকার, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Advertisement