• facebook
  • twitter
Thursday, 5 February, 2026

বেকারদের জন্য ‘বাংলার যুবসাথী’ প্রকল্প ঘোষণা রাজ্যের

এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করা বেকার যুবক-যুবতীরা মাসিক ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন

রাজ্যের যুবসমাজের জন্য ‘যুবশ্রী’ প্রকল্পের ধাঁচে নতুন একটি আর্থিক সহায়তা প্রকল্প চালুর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নতুন প্রকল্পের নাম ‘বাংলার যুবসাথী’। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করা বেকার যুবক-যুবতীরা মাসিক ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১ বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকেই এই ভাতা মিলবে।
২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। একবার প্রকল্পে অন্তর্ভুক্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাতা পাওয়া যাবে। এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে, তখন থেকেই তাঁর ভাতা বন্ধ হয়ে যাবে। বাজেটে জানানো হয়েছে, যাঁরা মাধ্যমিক পাশ করে এখনও কর্মসংস্থান পাননি, তাঁদের জন্যই মূলত এই প্রকল্প। উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থার স্কলারশিপ বা বৃত্তি পাওয়া যুবক–যুবতীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য বাজেটে ৫,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

Advertisement