• facebook
  • twitter
Saturday, 28 March, 2026

‘পদ্ম সম্মান ২০২৬’ ঘোষণা কেন্দ্রের

আগামী মার্চ বা এপ্রিল মাসে ২০২৬ সালের পদ্ম সম্মান দেওয়া হবে। পদ্ম সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবস। তার আগে রবিবার পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার ৪৫ জনের নামের তালিকা ঘোষণা ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ বা এপ্রিল মাসে ২০২৬ সালের পদ্ম সম্মান দেওয়া হবে। পদ্ম সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রকাশিত নামের তালিকায় রয়েছেন সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, কলা, সমাজসেবা ও জনকল্যাণমূলক ক্ষেত্রের কৃতিরা ।

তালিকায় রয়েছেন, কেরলের ৯২ বছর বয়সি মহিলা কোল্লাক্কাইলি দেবকি আম্মা। পরিবেশ রক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কার পাচ্ছেন দেবকি আম্মা। প্রায় ৫ একর জায়গাজুড়ে ৩০০০ গাছ রোপণ করে জঙ্গল তৈরি করেছেন তিনি। এই বয়সে এখনও সেই জঙ্গল রক্ষা করে চলেছেন তিনি। পুরস্কৃত হচ্ছেন মহারাষ্ট্রের রঘুবীর তুকারাম খেরকড়।

Advertisement

নিজের শিল্পকলায় অপরাধ, মাদক, পণপ্রথা, দুর্নীতি-সহ নানা বিষয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি। কৃষিক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য পদ্ম পুরস্কার পাচ্ছেন উত্তরপ্রদেশের রঘুপত সিং। অদিবাসীদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পদ্ম পুরস্কার পাচ্ছেন ছত্তিশগড়ের রামচন্দ্র ও সুনিতা গডবলে। নীলগিরির মিলেনিয়া উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনধারার উপর ছবি এঁকে এই পুরস্কার পাচ্ছেন তামিলনাড়ুর আর কৃষ্ণন।

Advertisement

সমাজসেবার জন্য এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন কর্ণাটকের এসজি সুশীলআম্মা, পশুপালন ও ডেয়ারি শিল্পে বিশেষ কৃতিত্বের জন্য পদ্ম পুরস্কার পাচ্ছেন তেলেঙ্গানার রামারেড্ডি মামিদি। স্থাপত্যকলায় এই পুরস্কার পাচ্ছেন রাজস্থপতি কালিয়াপ্পা গৌন্দার। ওড়িশার নাট্যশিল্পী সিমাঞ্চল পাত্রও পাচ্ছেন এই পুরস্কার। অঙ্কে গৌড়া ছাড়াও, সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য ব্রিজ লাল ভট্ট, বুধারি তাতি, ভগবানদাস রায়কোয়ার, ধার্মিক লাল চুন্নি, ডঃ শ্যাম সুন্দর, চরণ হেমব্রম এবং কে পাঞ্জানিভেল পাচ্ছেন পদ্ম পুরস্কার।

Advertisement