• facebook
  • twitter
Tuesday, 10 March, 2026

বাংলা বলার অপরাধে ছত্তিশগড়ে আটক বাংলার তিন কিশোর!

বাংলায় কথা বলার অপরাধে এবার তিন কিশোরকে আটক করল পূলিশ

বাংলায় কথা বলার অপরাধে এবার তিন কিশোরকে আটক করল পুলিশ। গুজরাতের সুরাটে যাওয়ার সময় ছত্তিশগড়ে তাদের আটক করেছে রেল পুলিশ। তাদের মধ্যে দু’জন নবম শ্রেণির ছাত্র।  শনিবার সন্ধ্যায় এই খবর বাড়িতে আসার পর থেকেই উদ্বেগে রয়েছে পরিবারের সদস্যরা।  পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তিনজনকে ট্রেন থেকে নামিয়ে আটক করা হয়েছে। এই অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ওই দলে থাকা এক যুবক ফোনে জানিয়েছে, নাবালক বলেই  তিনজনকে আটক করা হয়। দলের বাকিদের বয়সের প্রমাণপত্র দেখার পড় ছেড়ে দেওয়া হয়।

তিনজন কিশোরই কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঝামটপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা। দিনমজুর দম্পতি পূর্ণচন্দ্র দাস ও সুখীদেবীর একমাত্র ছেলে হল কার্তিক দাস। বয়স ষোলো বছর।  বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। ওই পাড়ার আরও দুই কিশোর রাকেশ দাস ও রতন দাস সুরাতে রুটি রোজগারের খোঁজে গিয়েছিল। শুক্রবার তারা বাড়ি থেকে রওনা দিয়েছিল।  সুরাতের একটি পাঁউরুটি কারখানায় কাজের সন্ধানে যাচ্ছিল। রাকেশ ও কার্তিক একই স্কুলে পড়াশোনা করত। রতন অবশ্য পড়াশোনা ছেড়ে দিয়েছে। মোট ৯ জন একসঙ্গে সুরাতে যাচ্ছিল।

Advertisement

রাকেশের বাবা বাণেশ্বর দাস জানিয়েছেন, ‘আমার ছেলে-সহ পাড়ার ওই তিনজন মাস দেড়েক আগে সুরাতে গিয়েছিল। দু’সপ্তাহ আগে বাড়ি ফিরে আসে। এরপর ফের একটি দল কাজে যাচ্ছিল। দলে মুর্শিদাবাদের সালার থানা এলাকার দু’টি ছেলেও রয়েছে। ওরা বেরিয়ে যাওয়ার পর শনিবার সন্ধ্যায় ফোন করে জানানো হয় ছত্তিশগড় স্টেশনে তিনজনকে নামানো হয়েছে। তারপর রায়পুরে রেলপুলিশ ওদের আটক করেছিল।‘ গঙ্গাটিকুরি পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরার অভিযোগ, ‘আমরা খবর নিয়ে জানতে পেরেছি ছত্তিশগড়ে রেলপুলিশ ওদের সঙ্গে কথা বলার সময় হিন্দি বলতে পারেনি। বাংলা বলার অপরাধে ওদের আটকে রাখা হয়েছে।‘

Advertisement

কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আমি প্রশাসনিক স্তরে কথা বলছি। যাতে ওদের নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যায়।‘

 

Advertisement