• facebook
  • twitter
Tuesday, 3 March, 2026

বিরাট না খেললেও আজ মাঠে শ্রেয়স

বিরাট কোহলি নিজে অবশ্য এখনই কোনও কথা বলতে চাননি। বিজয় হাজারে ট্রফিতে আগামীদিনে আর খেলবেন কি না। নিশ্চই তাঁর বিশ্রামের দরকার রয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেট দলের একদিনের ম্যাচে বিরাট কোহলি খেলতে নামার পরেই চেহারা একেবারে বদলে যায়। পরপর দুটি ম্যাচে শতরান কোরিয়ার পরেই সবার নজর গিয়ে পরে কোহলির উপর। অবশ্য, কোহলি আগেই বলেছিলেন ভারতীয় দলের খেলা না থাকলে তিনি ঘরোয়া ক্রিকেটে ম্যাথ নামবেন। ঘরোয়া ক্রিকেটেও তিনি নজর কেড়ে নিয়েছেন ঝোড়ো ব্যাটিংয়ে। মঙ্গলবার মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। দিল্লির জার্সি গায়ে রেলওয়েজের বিরুদ্ধে খেলার কথা থাকলেও তা হচ্ছে না। কোহলিকে মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দিল্লির কোচ। দিল্লির হয়ে বিজয় হজারেতে দু’টি ম্যাচ খেলেছেন কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ এবং গুজরাতের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন। এর পর পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডনে গিয়েছিলেন। রেলওয়েজের বিরুদ্ধে খেলার পর বরোদায় জাতীয় শিবিরে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। তবে কোহলি সরাসরি জাতীয় শিবিরে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে। দিল্লির কোচ শরণদীপ সিংহ বলেছেন, বোর্ড নির্দেশ দিয়েছিল প্রত্যেক ক্রিকেটারকে বিজয় হাজারেতে অন্তত দু’টি ম্যাচ খেলতে হবে। হয়তো সেই নির্দেশই মেনেছেন কোহলি। ফলে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নেই।

বিরাট কোহলি নিজে অবশ্য এখনই কোনও কথা বলতে চাননি। বিজয় হাজারে ট্রফিতে আগামীদিনে আর খেলবেন কি না। নিশ্চই তাঁর বিশ্রামের দরকার রয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজে ভারতীয় দল অংশ নেবে। সেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছেন। হয়তো বিরাট ভাবছেন এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে যদি কোনও চোট লেগে যায়, তা থেকে নিজেকে আপাতত একটু সরিয়ে রাখতে চাইছেন তিনি। বলতে দ্বিধা নেই বিশ্বকাপের আগে কোনওরকম সমস্যায় যাতে না পড়তে হয় তাই একটু সতর্ক থাকতে চাইছেন বিরাট কোহলি।

Advertisement

এদিকে, চোট সারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তার আগে আজ বিজয় হাজারে ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন তিনি। আসলে, শ্রেয়সের ফিটনেস যাচাই করে নিতেই ঘরোয়া এই একদিনের টুর্নামেন্টে তাঁকে খেলার নির্দেশ দিয়েছেন বোর্ড কর্তারা। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন শ্রেয়স। পরবর্তীকালে, সুস্থ হয়ে বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেললেও প্রতিযোগিতামূলক ম্যাচে এখনও মাঠে নাম সম্ভব হয়নি মুম্বইয়ের এই ব্যাটসম্যানের। তাই, বিজয় হাজারের এই ম্যাচেই দেখা হবে তিনি ১০০ ওভার খেলার ধকল নিতে পারছেন কিনা। যদি শ্রেয়সের ফিটনেস সন্তোষজনক হয়, তবে সরাসরি বরোদায় ভারতীয় শিবিরে যোগ দেবেন। বুধবার রোহিত শর্মা সহ ভারতীয় দলের বাকি খেলোয়াড়রা সেখানে শিবিরে পৌঁছাবেন। জানা গেছে, এনসিএ’র পক্ষ থেকে শ্রেয়সকে বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে শ্রেয়সের ফিটনেসে যদি বোর্ড কর্তারা সন্তুষ্ট হতে না পারেন, সেক্ষেত্রে বৃহস্পতিবার পাঞ্জাব ম্যাচেও তাঁকে মাঠে নামতে হতে পারে। এদিকে, শ্রেয়স ফিরতেই তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, সাদা বলের ক্রিকেটে মুম্বইয়ের নিয়মিত অধিনায়ক শ্রেয়স। তাই তিনি ফিরতেই শার্দূলকে সরিয়ে তাঁকে দায়িত্ব দিলেন নির্বাচকরা।

Advertisement

অন্যদিকে, বিজয় হাজারেতে আজ পাঞ্জাবের হয়ে মাঠে নামবেন শুভমন গিল। শারীরিক কারণে সিকিমের বিরুদ্ধে শেষমুহূর্তে মাঠে নামতে পারেননি তিনি। পাশাপাশি, মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। দুজনেই ইতিমধ্যেই জয়পুরে মুম্বই শিবিরে যোগ দিয়েছেন।

Advertisement