রাজ্যের সরকারি ও সরকারপোষিত প্রতিটি স্কুলে সকালের প্রার্থনাসভায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। এই নির্দেশ দিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩-এ বিধানসভায় প্রস্তাব পাশের মাধ্যমে রাজ্যসঙ্গীতের মর্যাদা লাভ করে।
গান গাওয়ার সময়সীমা এক মিনিটের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, ‘এখন থেকে সকালের প্রার্থনাসভায় রাজ্যসঙ্গীত গাইতেই হবে।’




