• facebook
  • twitter
Monday, 2 February, 2026

বাঁদনা, সোহরাই পরবের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাঁদনা ও সোহরাই পরব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডলে তিনি এই শুভেচ্ছা জানান।

বাঁদনা ও সোহরাই পরব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডলে তিনি এই শুভেচ্ছা জানান।

বাঁধনা পরব হল ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কুড়মি, বাউরি, রাজোয়ার, সাঁওতাল, নাপিত, কুইরি, বাগাল, কুমহার, গোয়ালা, ভূমিজ, লোধা, বাগদি, মুন্ডা প্রভৃতি জাতির কৃষিভিত্তিক উৎসব। প্রতি বছর কার্তিক মাসে এই পরব পালন করা হয়ে থাকে। অন্যদিকে সোহরাই পরব ফসল ও গবাদি পশুর উৎসব। মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং ছত্তিশগড়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করেন। এই উৎসবের মূল উদ্দেশ্য হল, কৃষক ও পশুপালকদের মঙ্গল কামনা এবং ফসল ও গবাদি পশুর সমৃদ্ধি প্রার্থনা করা। এই দুটি উৎসবই দীপাবলির সঙ্গে সম্পর্কিত।

Advertisement

Advertisement

Advertisement