• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

জেবিজি কলকাতা ম্যারাথনের দশম বর্ষ উদযাপন

মিলিন্দ সোমানের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠান

জেবিজি কলকাতা ম্যারাথনের দশম বর্ষ উদযাপন

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৫-এর অফিসিয়াল টি-শার্ট ও ফিনিশার্স মেডেলের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শনিবার শহরের ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল স্পোর্টিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় মডেল, অভিনেতা ও ফিটনেস আইকন মিলিন্দ সোমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিতা কোনওয়ার।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টিজের সিইও ও প্রতিষ্ঠাতা নিশান্ত মহেশ্বরী এবং জয় বলাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই উন্মোচন অনুষ্ঠানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি রানারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।