• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

মন্দিরে ঢুকতে বাধা, দলিত যুবককে মারধর

দলিত যুবককে মন্দিরে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের হিম্মতনগর।

মন্দিরে ঢুকতে বাধা, দলিত যুবককে মারধর

দলিত যুবককে মন্দিরে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের হিম্মতনগর। অভিযোগ, শুধু বাধা দেওয়াই নয়, ওই দলিত যুবককে জাত তুলে গালিগালাজ করা হয়। এমনকি মারধরও করা হয় ওই যুবককে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম শৈলেশ সোলাঙ্কি। তিনি দিনমজুরের কাজ করেন। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি মন্দিরে যাচ্ছিলেন ওই যুবক। বালোচপুরের কাছে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শৈলেশ। তখন ভরত পটেল নামে এক ব্যক্তি তাঁকে মন্দিরে যেতে বাধা দেন। শৈলেশ জানিয়েছেন, তাঁর কাছে জানতে চাওয়া হয় কোন জাতের। পটেলকে আধার কার্ড দেখান শৈলেশ। তারপর দলিত বলে তাঁকে জাত তুলে গালাগালি করেন পটেল। এমনকি তাঁকে মন্দিরে যেতেও বাধা দেন বলে অভিযোগ। এরপর স্কুটারে তুলে শৈলেশকে দূরে রাস্তায় ছেড়ে দেন পটেল। অভিযোগ উঠেছে, শৈলেশকে শাসানো পর ভয় দেখানো হয়েছে। হিম্মতনগর থানায় অভিযোগ দায়ের করেন শৈলেশ।