বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ফাইনালে পৌঁছে গেলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছর নীরজ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। বুধবার প্রথম প্রচেষ্টায় ৮৪.৮৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন। নিয়মানুসারে গ্রুপ ‘এ’ থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে ৮৪.৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়তে হবে। যার ফলে নীরজ নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি ছুঁড়েছিলেন। সেইজন্য ফাইনালে অংশ নেওয়ার ছাড়পত্র পেতে তাঁর কোনও অসুবিধাই হয়নি। দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১২ জনের মধ্যে থাকতে হবে। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে এবারে চারজন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।
গ্রুপ ‘এ’-তে নীরজের সঙ্গে রয়েছেন ভারতের অপর প্রতিযোগী শচীন যাদব। তিনি অবশ্য ফাইনালে অংশ নেওয়ার ছাড়পত্র পাননি। শচীন ৮২.৬৭ মিটার দূরে সর্বোচ্চ পর্যায়ে জ্যাভলিন ছুঁড়েছিলেন। এই গ্রুপে তিনি ষষ্ঠ স্থান পান। নিয়মানুসারে ১২ জনের মধ্যে না থাকলে পারলে কোনওভাবেই সে ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। গ্রুপ ‘বি’ থেকে ভারতের রোহিত যাদব ফাইনালে অংশ নেওয়ার টিকেট পেলেন না। তিনি সর্বোচ্চ ৭৭.৮১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন। বাদের তালিকায় চলে গেছেন যশবীর সিংও। তিনি সর্বোচ্চ ৭৭.৫১ দূরে জ্যাভলিন ছুঁড়েছেন। ফলে সব মিলিয়ে ভারতের ওই দুই জ্যাভলারের ফাইনালে অংশ নেওয়ার কোনও সুযোগ থাকল না।
Advertisement
‘এ’ গ্রুপ থেকে ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন পোল্যান্ডের দাউইদ ওয়েগনার। তিনি ৮৫.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। গ্রুপ ‘বি’-তে ভারতের প্রতিনিধিদের লড়াই করতে হবে পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আশরাফ নাদিমের সঙ্গে। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের নীরজ ৮৮.১৭ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। আরশাদ ৮৭.৮২ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে রুপো আর ওয়াডলেচ ৮৬.৬৭ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছিলেন।
Advertisement
ইতিমধ্যেই পাকিস্তানের আশরাফ নাদিম ফাইনালে পৌঁছে গিয়েছেন। যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় প্রচেষ্টায় তিনি ৮৫.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন। সেই সূত্রেই তিনি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যান। বৃহস্পতিবারই আবার ভারত-পাকিস্তানের লড়াই দেখতে পাওয়া যাবে। অস্ত্রোপচারের পরে নাদিম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন। প্রথম দু’টি চেষ্টায় প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি নাদিম। প্রথম প্রচেষ্টায় তিনি ৭৬.৯৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় আরও খারাপ করেন। তাঁর জ্যাভলিন ৭৪.১৭ মিটার দূরে গিয়ে পড়ে। কিন্তু শেষ চেষ্টায় নাদিম ফাইনালে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। তাই এই মুহূর্তে নীরজের সামনে প্যারিস অলিম্পিক্সে হারের বদলা নেওয়ার সুযোগ এল। গ্রুপ ‘বি’ থেকে নাদিম ছাড়া ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স, কেনিয়ার জুলিয়াস ইয়েগো ও আমেরিকার কার্টিস থম্পসন।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্যারিস অলিম্পিক্সে ভারতের নীরজ চোপড়ার সঙ্গে দারুণ লড়াই হয়েছিল পাকিস্তানের আশরাফ নাদিমের। ওই লড়াইয়ে নাদিম টপকে যান নীরজকে। তবে এককভাবে ফিল্ড অ্যাথলেটিকসে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন ভারতের নীরজ চোপড়া।
Advertisement



