• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

উত্তরবঙ্গগামী ১১৩টি ট্রেন বাতিল

মূলত মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য এই ট্রেনগুলি বাতিল হয়েছে। বহু ট্রেনের সময়ও পরিবর্তিত হয়েছে এই সময়সীমার মধ্যে।

উত্তরবঙ্গগামী ১১৩টি ট্রেন বাতিল করেছে রেল। ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে ট্রেনগুলি চলবে না। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মূলত মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য এই ট্রেনগুলি বাতিল হয়েছে। বহু ট্রেনের সময়ও পরিবর্তিত হয়েছে এই সময়সীমার মধ্যে। যাঁদের উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা ছিল তাঁরা সমস্যায় পড়তে চলেছেন।

বৃহস্পতিবার থেকে ওই অংশে ইন্টারলকিং, নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। তাই ৪০টা এক্সপ্রেস ও ৮টা প্যাসেঞ্জার মিলিয়ে আপ-ডাউনে মোট ১১৩টি ট্রেন বাতিল হয়েছে। শতাব্দী, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্জনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন বাতিল থাকছে।

Advertisement

কামাখ্যা রাধিকাপুরের কিছু ট্রেনের সময় পরিবর্তিত হয়েছে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁরা হাওড়া-শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে যেতে চান তাঁরা দুর্ভোগের শিকার হতে চলেছেন। উৎসবের মরসুমে যাত্রীদের জন্য এটি একটি বড় ধাক্কা।

Advertisement

Advertisement