• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

অপরাজিত লিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি

ডায়মন্ড হারবার এফসির কোচ কিভু ভিকুনা আইলিগের তিনটে বিভাগেই তার দলকে চ্যাম্পিয়ন করার নজির গড়লেন।

অপরাজিত লিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি

নিজস্ব চিত্র

আইলিগ দ্বিতীয় বিভাগের শেষ সাক্ষাৎকারে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে কোনও গোল করতে পারল না ডায়মন্ড হারবার এফসি। খেলাটি গোলশূন্যভাবে শেষ হল। ডায়মন্ড হারবার ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল। এই ম্যাচের আগেই অবশ্য তারা আইলিগে প্রমোশন পেয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে শনিবার ম্যাচে ডায়মন্ড হারবার এফসি নিয়মরক্ষা ম্যাচে খেলতে নেমেছিল।

এদিন অন্যান্য ম্যাচের মতো ছন্দে পাওয়া যায়নি ডায়মন্ডকে। এছাড়া ম্যাচের প্রথমার্ধেই দলের নির্ভরযোগ্য ফুটবলার জবি জাস্টিন চোট পেয়ে মাঠের বাইরে চলে আসেন। তবে এদিন প্রচন্ড গরমে ভালো খেলার অন্তরায় হয়ে দাঁড়ায় ফুটবলারদের কাছে। ডায়মন্ড হারবার এফসির কোচ কিভু ভিকুনা আইলিগের তিনটে বিভাগেই তার দলকে চ্যাম্পিয়ন করার নজির গড়লেন। কোচ কিভু ভিকুনা মোহনবাগানের হয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ডায়মন্ড হারবার এফসির হয়ে আইলিগের দ্বিতীয় ও তৃতীয় বিভাগেও চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়লেন।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ম্যাচ শেষে ডায়মন্ড হারবার এফসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষে প্রাক্তন ফুটবলার সুব্রত পাল উপস্থিত ছিলেন।