• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ৩ শিক্ষককে শোকজ

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় বিভাগীয় তদন্ত শুরু করল রাজ্য। তিন শিক্ষককে শোকজও করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ৩ শিক্ষককে শোকজ

পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল রাজ্য। তিন শিক্ষককে শোকজও করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, কয়েক মাস আগে রাজ্যের একাধিক জেলায় কয়েক হাজার পড়ুয়ার ট্যাবের টাকা অন্যত্র সরানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে কয়েকজন শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তাঁদেরই একে একে শোকজ নোটিস পাঠানো শুরু হল।

সূত্রের খবর অনুযায়ী, স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই তিন শিক্ষককে শোকজ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের ঘটনার তদন্তে উঠে আসে শিক্ষকদের নাম। তারপরেই পুলিশের রিপোর্টের ওপর ভিত্তি করেই বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়া প্রতি ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। সেই টাকা পড়ুয়াদের অ‍্যাকউন্ট থেকে গায়েব হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়।