উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উপর একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা দেখতে পেয়ে গুলি করে নামাল নিরাপত্তা বাহিনী। রাম জন্মভূমি থানায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মন্দিরে প্রবল ভিড়ের মধ্যেই রহস্যজনক এই ড্রোনটিকে আকাশে ঘুরতে দেখে সজাগ হয়ে যায় পুলিশ। ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষিত এই মন্দিরের উপর ড্রোন ওড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি করে নামানো হয় ড্রোনটিকে। ড্রোনটি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।




