• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

আইলিগে ইস্টবেঙ্গল সহ সম্ভাব্য খেতাব জয়ীর শেষ ম্যাচ ৮ মার্চ একই সময়ে

যেহেতু নেরোকা এফসি, মিনার্ভা পাঞ্জাব এবং ইস্টবঙ্গলে এই তিনটি দল আইলিগ ফুটবলে খেতাব জয়ের দৌড়ে রয়েছে তাই তিনিটি গুরুত্বপূর্ণ ম্যাচের তারিখ বদল করে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান। বৃহস্পতিবার জানানো হয়েছে আসল ক্রীড়াসূচী অনুযায়ী বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেরোকা এফসির শেষ ম্যাচ ছিল ২৭ ফেব্রুয়ারি কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। কিন্তু তা হবে ৮ মার্চ। মিনার্ভা

আইলিগে ইস্টবেঙ্গল সহ সম্ভাব্য খেতাব জয়ীর শেষ ম্যাচ ৮ মার্চ একই সময়ে

যেহেতু নেরোকা এফসি, মিনার্ভা পাঞ্জাব এবং ইস্টবঙ্গলে এই তিনটি দল আইলিগ ফুটবলে খেতাব জয়ের দৌড়ে রয়েছে তাই তিনিটি গুরুত্বপূর্ণ ম্যাচের তারিখ বদল করে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান।
বৃহস্পতিবার জানানো হয়েছে আসল ক্রীড়াসূচী অনুযায়ী বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নেরোকা এফসির শেষ ম্যাচ ছিল ২৭ ফেব্রুয়ারি কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। কিন্তু তা হবে ৮ মার্চ।
মিনার্ভা পাঞ্জাবের শেষ ম্যাচ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হবে ওই ৮ মার্চ পঞ্চকুল্লাতে। দুটি ম্যাচ একই সময় অনুষ্ঠিত হবে। ফেডারেশানের তরফ থেকে জানানো হয়েছে আইলিগ ফুটবলার শেষদিন খেতাব জয়ের দৌড়ে থাকা তিনটি দলেরই খেলা এক সময়ে দেওয়া হল এই কারণে যাতে ফলাফল নিয়ে কোনওরকম দুর্নীতির আশ্রয় না নেওয়া যায়।
আরও জানানো হয়েছে ক্রীড়াসূচীতে তৃতীয় পরিবর্তনটি হল ইস্টবেঙ্গলের সতেরোতম ম্যাচটি শিলং লাজংয়ের বিরুদ্ধে ৪ মার্চ হওয়ার কথা। তিনটি দলেরই আইলিগ জয়ের সম্ভাবনা আছে।

Advertisement

Advertisement