• facebook
  • twitter
Wednesday, 4 February, 2026

বন্ধ থাকবে টালার জল সরবরাহ

১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে টালা ট্যাঙ্কের জল সরবরাহ বন্ধ থাকবে এবং ১৫ ডিসেম্বর সকালে পরিষেবা স্বাভাবিক হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম এই তথ্য জানান।

ফাইল চিত্র

কলকাতা শহরের বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা। ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে টালা ট্যাঙ্কের জল সরবরাহ বন্ধ থাকবে এবং ১৫ ডিসেম্বর সকালে পরিষেবা স্বাভাবিক হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম এই তথ্য জানান। তিনি বলেন, ‘পলতা ও টালা অঞ্চলের ডিস্ট্রিবিউশন লাইনে কিছু গুরুত্বপূর্ণ মেরামতির কাজ বাকি রয়েছে। এই কাজ সম্পন্ন করতেই সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেয়র আরও বলেন, ১৫ ডিসেম্বর একবেলা জল সরবরাহ বন্ধ থাকবে। তবে ওইদিন সকাল ৬টা থেকে যথারীতি পরিষেবা পুনরায় শুরু হবে।
পুরসভা সূত্রে খবর, এই জল সরবরাহ বন্ধ থাকার কারণে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে সাময়িক অসুবিধার মুখে পড়তে হতে পারে। পুরসভা স্থানীয় বাসিন্দাদের এই সময় বিকল্প ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। এই জল সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধা হলেও, মেয়র আশ্বাস দিয়েছেন যে, মেরামতির কাজ সম্পন্ন হওয়ার পর পরিষেবা আরও মসৃণ ও কার্যকর হবে।

Advertisement

Advertisement

Advertisement